1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২০৭ বার পঠিত

ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন

জেলা প্রতিনিধি, ভোলা

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস- ২০২৪ উপলক্ষে বাংলাদেশ স্বেচ্ছাসেবী ব্লাড ফোরাম চট্টগ্রাম কতৃক এক আয়োজনে ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলনমেলা পরিনত হয়েছে। অদ্য ৬ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩ ঘটিকায় সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন টাইগার পাস ওয়াসিম আকরাম পার্কে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ৬৪ জেলার ন্যায় ভোলা জেলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অংশগ্রহণ করে সনদপত্র গ্রহণ করেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোঃ মাকসুদুর রহমান তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “স্বেচ্ছাসেবকরা প্রায়শই সঙ্কটের সময়ে প্রথম কাজ করে, ঝুঁকি থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে। এবং তাদের কাজ আমাদের সাধারণ মানবতাকে সমুন্নত রাখে।”

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বক্কর সাহেব ও বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দসহ প্রমূখ।

অনুষ্ঠানের শেষে সকল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে বাংলাদেশ স্বেচ্ছাসেবী ব্লাড ফোরামের পক্ষ থেকে সনদপত্র বিতরণ করা হয়।

এ অনুষ্ঠান প্রসঙ্গে “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” ভোলা জেলা সভাপতি নেওয়াজ শরীফ মুঠোফোনে দৈনিক নয়া কন্ঠকে জানান, এ সকল অনুষ্ঠানের আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানাই এবং তিনি মনে করেন এসকল অনুষ্ঠানের মাধ্যমে স্বেচ্ছাসেবীদের মনোবল চাঙ্গা হয় ও মানবিক কাজে জোড়ালো ভূমিকা রাখতে সহায়তা করে। তিনি আশক প্রকাশ করেন ভবিষ্যতেও এসকল স্বেচ্ছাসেবীদের মিলনমেলার কর্মসূচি অবহৃত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD