ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার" সনদপত্র অর্জন
জেলা প্রতিনিধি, ভোলা
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস- ২০২৪ উপলক্ষে বাংলাদেশ স্বেচ্ছাসেবী ব্লাড ফোরাম চট্টগ্রাম কতৃক এক আয়োজনে ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলনমেলা পরিনত হয়েছে। অদ্য ৬ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩ ঘটিকায় সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন টাইগার পাস ওয়াসিম আকরাম পার্কে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ৬৪ জেলার ন্যায় ভোলা জেলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অংশগ্রহণ করে সনদপত্র গ্রহণ করেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোঃ মাকসুদুর রহমান তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, "স্বেচ্ছাসেবকরা প্রায়শই সঙ্কটের সময়ে প্রথম কাজ করে, ঝুঁকি থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে। এবং তাদের কাজ আমাদের সাধারণ মানবতাকে সমুন্নত রাখে।"
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বক্কর সাহেব ও বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দসহ প্রমূখ।
অনুষ্ঠানের শেষে সকল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে বাংলাদেশ স্বেচ্ছাসেবী ব্লাড ফোরামের পক্ষ থেকে সনদপত্র বিতরণ করা হয়।
এ অনুষ্ঠান প্রসঙ্গে "পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার" ভোলা জেলা সভাপতি নেওয়াজ শরীফ মুঠোফোনে দৈনিক নয়া কন্ঠকে জানান, এ সকল অনুষ্ঠানের আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানাই এবং তিনি মনে করেন এসকল অনুষ্ঠানের মাধ্যমে স্বেচ্ছাসেবীদের মনোবল চাঙ্গা হয় ও মানবিক কাজে জোড়ালো ভূমিকা রাখতে সহায়তা করে। তিনি আশক প্রকাশ করেন ভবিষ্যতেও এসকল স্বেচ্ছাসেবীদের মিলনমেলার কর্মসূচি অবহৃত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM