1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

শেখ হাসিনার নাম পরিবর্তন করে শাহ্ সুলতান বিশ্ববিদ্যালয় নামকরণের দাবীতে নেত্রকোণায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৫ বার পঠিত

শেখ হাসিনার নাম পরিবর্তন করে শাহ্ সুলতান বিশ্ববিদ্যালয় নামকরণের দাবীতে নেত্রকোণায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শহীদুল ইসলাম রুবেল
নেত্রকোণা জেলা প্রতিনিধি:

ফ্যাসিস্ট হাসিনা’র নামে নেত্রকোণা
জেলায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এর নাম পরিবর্তন করে উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রহঃ) বিশ্ববিদ্যালয়
নামে নামকরণের দাবীতে বিশাল মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১১টায় জেলা শহরের প্রাণকেন্দ্র পৌরসভার সামনের সড়কে নেত্রকোণা জেলাবাসী এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সোলায়মান ফকির, সানাউল হক মাসুম, সাবেক চেয়ারম্যান এস এম শফিকুল কাদের সুজা, তাজেজুল ইসলাম
ফারাস সুজাত, সাবেক চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির, সেলিকুর রহমান ফকির স্বপন, সাবেক চেয়ারম্যান ইমরান খান চৌধুরী, এনাম আহমেদ, তাজ উদ্দিন ফারাস সেন্টু, চেয়ারম্যান নাজমুল হক ও লুৎফুর রহমান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে তৎকালীন সরকার নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও নেত্রকোণা মেডিকেল কলেজ নামে দুটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অনুমোদন দেয়। শেখ হাসিনা সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে বাক স্বাধীনতা হরণ, বিরোধী দলীয় নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম প্রতিহত করতে গুম, খুন অপহরণসহ আয়না ঘর সৃষ্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমন করতে নির্বিচারে গণহত্যা চালায়। ৫ আগষ্ট ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যূত্থানে শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে স্বৈরাচারী শাসকের নামে সকল প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হচ্ছে। সেই অনুসারে নেত্রকোণায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা
বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রহঃ) এর নামে নামকরণের দাবী জানান।
পরে মানববন্ধনকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD