1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পঠিত
গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।
সভায় বক্তারা বরেন, উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং এ সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ের জন্য উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি হচ্ছে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ফোরাম। এ কমিটির সভা নিয়মিত কার্যকর ভাবে অনুষ্ঠান এবং সভার সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে গোয়ালন্দ উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা, দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিকরণসহ উপজেলার সকল অপরাধমূলক কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানান।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান এর সঞ্চালনায় সভায় এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রদীপ কুমার কান্তি, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার মো. কবির হোসেন, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, ছোটভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমজাদ হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD