1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রামেকে পরীক্ষা দিতে এসে পিটুনির শিকার ছাত্রলীগ নেতা। দৈনিক নয়া কণ্ঠ  

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

রামেকে পরীক্ষা দিতে এসে পি’টুনির শিকার ছাত্রলীগ নেতা।

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী পবা প্রতিনিধি

ছাত্রলীগের এক নেতাকে পিটুনির পর পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার ১২ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে  রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) প্রধান ফটক থেকে তাঁকে ধরে মোটরসাইকেলে তুলে বন্ধগেট এলাকায় নেওয়া হয়। সেখানে পিটুনি দেওয়ার পর পুলিশে সোপর্দ করা হয়েছে।

ওই ছাত্রলীগ নেতার নাম শিহাব আল রশিদ ওরফে গালিব (২৭)। তিনি রংপুর মেডিকেল কলেজের ছাত্র। বাড়ি পাবনা সদরের চাকপাইলানপুর গ্রামে। বাবার নাম হারুন আর রশিদ। আগে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন শিহাব। তখন ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি।

রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, শৃঙ্খলা ভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালেই রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হন ছাত্রলীগ নেতা শিহাব। পরবর্তীতে তিনি রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে বৃত্তিমূলক (প্রফ) পরীক্ষা দিতে রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে আসেন শিহাব।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পরীক্ষা দিতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকে আসে শিহাব। সেখানে দেখে শিহাবকে চিনে ফেলেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে তাঁকে ধরে মোটরসাইকেলে তুলে বন্ধগেট এলাকায় নেওয়া হয়। ওই এলাকায় মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়।

নগরের রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, আওয়ামী সরকারের পতনের আগে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার থানায় একটি মামলা আছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শিহাব আল রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD