রামেকে পরীক্ষা দিতে এসে পি’টুনির শিকার ছাত্রলীগ নেতা।
মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী পবা প্রতিনিধি
ছাত্রলীগের এক নেতাকে পিটুনির পর পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার ১২ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) প্রধান ফটক থেকে তাঁকে ধরে মোটরসাইকেলে তুলে বন্ধগেট এলাকায় নেওয়া হয়। সেখানে পিটুনি দেওয়ার পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
ওই ছাত্রলীগ নেতার নাম শিহাব আল রশিদ ওরফে গালিব (২৭)। তিনি রংপুর মেডিকেল কলেজের ছাত্র। বাড়ি পাবনা সদরের চাকপাইলানপুর গ্রামে। বাবার নাম হারুন আর রশিদ। আগে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন শিহাব। তখন ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি।
রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, শৃঙ্খলা ভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালেই রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হন ছাত্রলীগ নেতা শিহাব। পরবর্তীতে তিনি রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে বৃত্তিমূলক (প্রফ) পরীক্ষা দিতে রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে আসেন শিহাব।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পরীক্ষা দিতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকে আসে শিহাব। সেখানে দেখে শিহাবকে চিনে ফেলেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে তাঁকে ধরে মোটরসাইকেলে তুলে বন্ধগেট এলাকায় নেওয়া হয়। ওই এলাকায় মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়।
নগরের রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, আওয়ামী সরকারের পতনের আগে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার থানায় একটি মামলা আছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শিহাব আল রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM