1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
তিন দশক ধরে কাঁধে মিষ্টির হাঁড়ি, তিন জেলার গ্রামে গ্রামে সমীরের মিষ্টিমাখা পথচলা রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ।

রাজশাহীতে যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

রাজশাহীতে যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহী ব্যুরো ঃরাজশাহীতে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকাল ২৬ অক্টোবর (শনিবার) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই যুবককে রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেখে যান অজ্ঞাত ব্যক্তিরা। পরে জরুরি বিভাগের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবলীগ কর্মীর নাম মীম হোসেন (২৫)।তিনি মহানগরীর রামচন্দ্রপুর এলাকার আব্দুল মোমিনের ছেলে।

বোয়ালিয়া মডেল থানার ওসি (তদন্ত) তাজমুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, মীম হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত। এ ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা রুবেলের আত্মীয় ও সহযোগী ছিলেন তিনি।

পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাত এবং শরীর ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ জানতে এরইমধ্যে মাঠে নেমেছে পুলিশ। দ্রুত জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি (তদন্ত) তাজমুল ইসলাম জানান, এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করতে এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে।

তিনি আরও বলেন, নিহতের  মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, নিহত মীম নগরের টিকাপাড়া ও রামচন্দ্রপুর এলাকায় দুই দফা মারধরের শিকার হন।পরে তাকে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD