1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
তিন দশক ধরে কাঁধে মিষ্টির হাঁড়ি, তিন জেলার গ্রামে গ্রামে সমীরের মিষ্টিমাখা পথচলা রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ।

নেত্রকোনার মদনে সিএনজি হ্যান্ডট্রলির সংঘর্ষে নিহত ১, আহত ৪। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

নেত্রকোনার মদনে সিএনজি হ্যান্ডট্রলির সংঘর্ষে নিহত ১, আহত ৪

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার মদনে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে হ্যান্ডট্রলির সংঘর্ষে হাফিজুর রহমান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ ৪জন আহত হয়েছেন।আজ (২৬অক্টোবর) শনিবার দুপুরে মদন-কেন্দুয়া সড়কের বৈষ্যবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর কেন্দুয়া উপজেলার চিতুলিয়া গ্রামের মৃত খোদে নেওয়াজের ছেলে।
আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মদন উপজেলার অফিসার ইনচার্জ (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, নিহত ব্যক্তির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে কেন্দুয়া থেকে মদনে যাচ্ছিল। অপরদিকে মাল বোঝাই হ্যান্ডট্রলিটি মদন থেকে কেন্দুয়ার দিকে যাচ্ছিল। পথে বৈষ্যবাড়ি নামক স্থানে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী হাফিজুর রহমান মারা যান। আহত হয় সিএনজি চালক তামিম (৩০), যাত্রী রহিমা আক্তার (৫০), লাখী আক্তার (৩০) ও মিনতী (১৩)। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত সিএনজিচালক তামিম, যাত্রী রহিমা আক্তার ও লাখি আক্তারের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD