1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

প্রধান শিক্ষিকার নামে বানোয়াট ও মিথ্যা অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২১৪ বার পঠিত

প্রধান শিক্ষিকার নামে বানোয়াট ও মিথ্যা অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন

শিমুল তালুকদার, সদরপুর 

ফরিদপুরের সদরপুর উপজেলার ২২ নং মুলামের টেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ পারভিনের নামে স্থানীয় কুচক্রি মহলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের বিরুদ্ধে  বিদ্যালয় চত্তরে মানববন্ধন করেছেন ঐ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, সাবেক ম্যানেজিং কমিটি, অভিভাবক ও স্থানীয় জনসাধারণ। ২৩ অক্টোবর বুধবার বিকেল সারে ৪ টায়

বিদ্যালয় চত্তরে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আমাদের সিনিয়র ষ্টাফ রিপোর্টার শিমুল তালুকদার সোনালী মিডিয়াকে জানান,

বুধবার বিকেলে স্কুল প্রাঙ্গনে মানব বন্ধনে  ঐ স্কুলের ছাত্র ছাত্রী, অভিভাবক, ম্যানেজিং কমিটি, বিদ্যালয়ের ৬ জন শিক্ষিকা ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

মানব বন্ধনে প্রধান শিক্ষকা মমতাজ পারভিন বলেন, আমি দীর্ঘদিন যাবত  সুনামের সাথে এই বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছি। তবে এলাকার কিছু কুচক্রি মহল তাদের উৎপাদিত বিভিন্ন ফসল, গবাদি পশু রাখার জন্য বিদ্যালয়ের মাঠ ও ভবন ব্যবহার করে আসছিলেন।  এতে করে বিদ্যালয়ের ছাত্র ছাত্রিদের পড়াশোনা এবং খেলাধুলার বিঘ্ন ঘটে। আমি তাদেরকে নিশেধ করলে তারা আমার বিরুদ্ধে বিভিন্ন প্রকার মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে অহেতুক আমার বিরুদ্ধে মিথ্যা রটাচ্ছেন। অভিযোগ কারীর মধ্যে সালমা বেগমের সম্পর্কে প্রধান শিক্ষিকা মমতাজ পারভিন বলেন, আমার বিরুদ্ধে সালমা বেগম যে অর্থ আত্বসাত করার অভিযোগ করেছেন এক সময়ে

তিনি এই বিদ্যালয়ে সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। সে বিদ্যালয়ের উন্নয়ন কাজের রেজুলেশনে স্বাক্ষর করা সহ সকল উন্নয়ন কাজের দেখাশোনাও করেছেন। এখন আবার আমার বিরুদ্ধেই অর্থ আত্বসাত করার অভিযোগ করছেন।

এ ছাড়াও বিদ্যালয়ের দাতা সদস্য ও ম্যানেজিং কমিটিতে সদস্য হতে না পেরেও অনেকে আমার বিরুদ্ধে মিথ্যা রটাচ্ছেন। আনিত সকল অভিযোগ অস্বিকার করে তিনি আরো বলেন, এই বিদ্যালয়ে উন্নয়ন খাতে যে অর্থ বরাদ্দ আসে সেই কাজে ম্যানেজিং কমিটি, উপজেলা চেয়ারম্যান, শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্টরা নিয়মিত ভাবে সেই উন্নয়ন কাজের মনিটরিং করেন। তাই এখানে অর্থ আত্বসাত করার কোন রকম সুযোগ নেই। এ সময় অন্যান্নদের মাঝে

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সহ সভাপতি মোঃ জুলহাস মিয়া, সদস্য মোতালেব মিয়া, অভিভাবক স্মৃতি বেগম সহ অনেকে। উপস্তিত সকলেই প্রধান শিক্ষিকা মমতাজ পারভিনের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা বলে দাবী করেন, এবং স্কুলের উন্নতির স্বার্থে মমতাজ পারভিন কে এই বিদ্যালয়ে বহাল রাখার জন্য জোর দাবী জানান

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD