1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
তিন দশক ধরে কাঁধে মিষ্টির হাঁড়ি, তিন জেলার গ্রামে গ্রামে সমীরের মিষ্টিমাখা পথচলা রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ।

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২ জেলের কারাদণ্ড। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২ জেলের কারাদণ্ড

শিমুল তালুকদার, সদরপুর

ফরিদপুরের সদরপুরে উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ২ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রবিবার ( ২০ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ  আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন এই কারাদন্ড দেন ।

দণ্ড প্রাপ্তরা হলেন,  উপজেলার চর নাছিরপুর ইউনিয়নের ছোটকোল গ্রামের দেলোয়ার জংগীর ছেলে আলামিন জংগী (২৭) ও একই গ্রামের জহর গনির ছেলে বোরহান গনি (২৬) । এ সময় তাদের কাছে থেকে ইলিশ শিকারের কাজে ব্যবহৃত ৫০০ মিটার জাল জব্দ করা হয়।

সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম. জাহাঙ্গীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,  রবিবার রাতে পদ্মা নদীর শয়তানখালী ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

তিনি জানান, ১৩ অক্টোবর মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় সরকারি ঘোষণা অনুযায়ী ২২ দিনের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই জেলেকে দন্ডবিধি  ১৮৬০ এর ১৮৮ ধারায় ১৫ দিন করে জেল ও জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD