1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

কালাই উপজেলার নবাগত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা। দৈনিক নয়া কণ্ঠ           

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ বার পঠিত

কালাই উপজেলার নবাগত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা।

মোঃ শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর উপজেলা

জয়পুরহাটের কালাই উপজেলার সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহান এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে তার নিজ কার্যালয়ে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রথমে কুশল বিনিময় শেষে স্থানীয় সাংবাদিকেরা নিজ নিজ মিডিয়ার পরিচয় দেন। পরে সেখানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কালাই উপজেলার  সহকারী কমিশনার (ভূমি)  মো.ইফতেকার রহমান, কালাই উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম, কালাই জিয়া পরিষদ এবং প্রেসক্লাব কালাই এর সভাপতি ও  দৈনিক আজকের পত্রিকার এবং  ডেইলি এশিয়ান এইজ এর জয়পুরহাট জেলা প্রতিনিধি মো. আতাউর রহমান, কালাই জিয়া পরিষদ এবং প্রেসক্লাব কালাই এর সাধারণ-সম্পাদক এবং দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভার এর কালাই উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম তালুকদার লায়ন , কালাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাজ্জাদুর রহমান, কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম সরোয়ার শিপন,কালাই উপজেলা প্রেসক্লাবের আহবায়ক অধ্যক্ষ মো. আব্দুল করিম, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফর রহমান ও সাংবাদিক মো. মুনছুর রহমান প্রমুখ।

এসময় কালাই উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, জয়পুরহাটের কালাই একটি ঐতিহ্যবাহী ও কৃষি সমৃদ্ধি উপজেলা। এই উপজেলা আলু আর ধান কালাইয়ের প্রাণ এ নামে পরিচিত। এই উপজেলার উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি সরকারের নিয়মনীতির মধ্য থেকে ভালকিছু করে জনবান্ধব প্রশাসন গড়ে তোলার চেষ্টা করব। এতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। আমি কালাই উপজেলা সার্বিক উন্নয়ন ও উপজেলা পরিষদের সকল দপ্তরের সেবা নিশ্চিত করণে আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD