1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর মাসব্যাপী নানান কর্মসূচী। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর মাসব্যাপী নানান কর্মসূচী।

আগস্ট মাস ‘কষ্ট কলঙ্কের মাস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত।

প্রেস বিজ্ঞপ্তি:
মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান প্রতিবছরের ন্যায় এবারও সারা দেশে শোকবহ আগস্ট মাস ‘কষ্ট কলঙ্কের মাস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়নের এক যুক্ত বিবৃতিতে সারাদেশের প্রতিটি মহানগর, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও কলেজসমূহের প্রতিটি শাখাকে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত উক্ত কর্মসূচি প্রতি বছরের ন্যায় পালন করার জন্য বীর মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতি অনুরোধ জানান।

শোকবহ আগস্ট মাস ‘কষ্ট ও কলঙ্কের মাস’ হিসেবে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ধানমন্ডি ৩২ নম্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, স্বপরিবারে জাতির জনককে হত্যাকারী বিদেশে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবিতে সারাদেশে মানববন্ধন, প্রতীক অনশন সহ বিভিন্ন কর্মসূচি পালন, শোকর‍্যালি এবং বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা। তাছাড়া বিএনপি-জামাত চার দলীয় জোটের শাসনামলে ২০০৪ সালের ২১শে আগস্ট জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি পূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা করে নিরীহ নেতাকর্মীদেরকে হত্যা ও আহত করার প্রতিবাদে সমাবেশ সহ নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করা সিদ্ধান্ত হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD