আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর মাসব্যাপী নানান কর্মসূচী।
আগস্ট মাস 'কষ্ট কলঙ্কের মাস' হিসেবে পালন করার সিদ্ধান্ত।
প্রেস বিজ্ঞপ্তি:
মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান প্রতিবছরের ন্যায় এবারও সারা দেশে শোকবহ আগস্ট মাস 'কষ্ট কলঙ্কের মাস' হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়নের এক যুক্ত বিবৃতিতে সারাদেশের প্রতিটি মহানগর, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও কলেজসমূহের প্রতিটি শাখাকে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত উক্ত কর্মসূচি প্রতি বছরের ন্যায় পালন করার জন্য বীর মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতি অনুরোধ জানান।
শোকবহ আগস্ট মাস 'কষ্ট ও কলঙ্কের মাস' হিসেবে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ধানমন্ডি ৩২ নম্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, স্বপরিবারে জাতির জনককে হত্যাকারী বিদেশে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবিতে সারাদেশে মানববন্ধন, প্রতীক অনশন সহ বিভিন্ন কর্মসূচি পালন, শোকর্যালি এবং বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা। তাছাড়া বিএনপি-জামাত চার দলীয় জোটের শাসনামলে ২০০৪ সালের ২১শে আগস্ট জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি পূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা করে নিরীহ নেতাকর্মীদেরকে হত্যা ও আহত করার প্রতিবাদে সমাবেশ সহ নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করা সিদ্ধান্ত হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM