1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

শেখ হাসিনা পালায় না’ দেশ এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২২ জুলাই, ২০২৪
  • ৩৫২ বার পঠিত

শেখ হাসিনা পালায় না’ দেশ এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি

অনলাইন ডেস্কঃ
শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে বিএনপি-জামায়াত তান্ডব চালিয়েছে। পাশাপাশি তারা গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২২ জুলাই) নিজ কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি এমন অভিযোগ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশকে যখন আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি, তখন দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। আন্দোলনের মধ্যে গুজব ছড়ানো হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। কিন্তু বলে দিতে চাই, শেখ হাসিনা পালায়নি, পালায় না।’

তিনি আরও বলেন, ‘আমি ক্ষমতার জন্য কাজ করছি না, আমার কাছে ক্ষমতা কিছু না। আমি ক্ষমতার মুখাপেক্ষী না। বাংলাদেশের জন্য কাজ করছি। দেশের ভাবমূর্তি যাতে উন্নত হয় সে জন্য কাজ করে যাচ্ছি। দেশের অবস্থা স্বাভাবিক করে আবারও ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবো।’

ছাত্র আন্দোলনে ঢুকে জামায়াত ও শিবির জঙ্গি সংগঠনের মতো তান্ডব চালিয়েছে, আর তাতে বিএনপি সমর্থন দিয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি কারফিউ দিতে চাইনি। আমাদের সন্তান ও ছাত্ররা যখন মাঠে ছিল তখন তাদের ঢাল করে জ্বালাও-পোড়াও চালানো হয়। তবে ছাত্ররা যখন ঘোষণা দিলো এসব জ্বালাও-পোড়াও এবং সংঘাত তারা করেনি, তখন আমরা আর্মি নামিয়েছি, কারফিউ জারি করেছি।’

তিনি বলেন, ২০১৩, ১৪, ১৫-এর পর এবার আবারও হামলা চালিয়েছে বিএনপি-জামায়াত। এর আগে গাড়ি জ্বালিয়ে দিলেও তারা এবার আমাদের সরকারি সব প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে।

গত চার সরকারে আওয়ামী লীগ ধারবাহিকভাবে থাকার কারণে দেশ এগিয়ে গেছে এবং ভাবমূর্তির উন্নতি হয়েছে দাবি করে শেখ হাসিনা বলেন, আমি ক্ষমতার জন্য কাজ করছি না, আমার কাছে ক্ষমতা কিছু না। আমি ক্ষমতার মুখাপেক্ষী নয়। বাংলাদেশের জন্য কাজ করছি। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে, দেশের ভাবমূর্তি যাতে উন্নত হয় সে জন্য কাজ করে যাচ্ছি। দেশের অবস্থা স্বাভাবিক করে আবারও ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবো।

ব্যবসায়ীদের সব ধরনের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য কাজ করছেন জানিয়ে সরকারপ্রধান বলেন, কোভিডসহ বিভিন্ন দুর্যোগ, ২০১৩ সাল থেকে জ্বালাও-পোড়াওসহ বিভিন্ন সংকটে আমার সরকার ব্যবসায়ীদের পাশে ছিল। আমার দল যারা করেন না, সেসব ব্যবসায়ীও সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। কারণ আমরা ব্যবসায়ীদের কাজের পরিবেশ করে দিতে কোনো একপাক্ষিক আচরণ করিনি।

তিনি বলেন, ‘আমাদের সময়ের কাজ করতে ব্যবসায়ীদের হাওয়া ভবনে কোনো হাওয়া দিতে হয়নি। আমরা ব্যবসায়ীদের কাজের সুযোগ করে দিয়েছি।’

এ সময় কোটা সংস্কার আন্দোলনে ঢুকে সরকারি স্থাপনায় হামলার পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দুর্বৃত্তদের হামলায় হতাহতের তথ্যও তুলে ধরেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD