1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবলে সদরপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৩৭ বার পঠিত
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবলে সদরপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে সদরপুর ইউনিয়ন ফুটবল একাদশ। ১৫ জুলাই সোমবার বিকেলে সদরপুর স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ঢেউখালী ইউনিয়ন ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে সদরপুর ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম (বাবুল)। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম (পান্নু মুধা), মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না পারভীন রেভা।
আরও উপস্থিত ছিলেন সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বেগম রোকেয়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত রহিমা খাতুন, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফর, ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতী, মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজ এবং বিপুল সংখ্যা দর্শক।
খেলায় ধারাভাষ্য প্রদান করেন বাবুল হোসাইন। রেফারির দায়িত্ব পালন করেন ফরিদুরের মো: শামসুজ্জেহা। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ জাহিদ হোসেন। ম্যান অব দ্যা সিরিজ ফায়জুর রহমান। উভয়ে সদরপুর ইউনিয়নের খেলোয়ার।
৯ জুলাই শুরু হওয়া খেলায় মোট ৮টি ইউনিয়নের ৮টি দল খেলায় অংশগ্রহণ করে। ইউনিয়নগুলো হচ্ছে- সদরপুর, কৃষ্ণপুর, চর বিষ্ণুপুর, ঢেউখালী, চর মানাইর, ভাষাণচর, আকোটেরচর ও চর বিষ্ণুপুর ইউনিয়ন।
৯ ও ১০ জুলাই ১ম রাউন্ড, ১১ জুলাই সেমিফাইনালের খেলা অনুষ্ঠিত হয়। ১৫ জুলাই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হলো

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD