1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে ১০০গ্রাম গাঁজা সহ এক মাদক সেবী আটক। লক্ষ্মীপুরে মধুবন বেকারি অ্যান্ড সুইটসকে ২ লাখ টাকা জরিমানা রাজধানী মনসুরাবাদ ভোর সকাল থেকে আদাবর থানা বিএনপির অবস্থান কর্মসূচি বরগুনায় ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড নড়াইলের লোহাগড়ায় বিএনপির সাবেক নেতা পলাশের উপর হামলা মহেশপুরে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সিলেটে সন্ত্রাসবিরোধী মামলায় আটক ১ জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় গরু আটক করা প্রসঙ্গে বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন

নরসিংদীতে জনপ্রতিনিধিদের সাথে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৪৩ বার পঠিত

নরসিংদীতে জনপ্রতিনিধিদের সাথে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধি,

নরসিংদী জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে গতকাল ৯ই জুলাই মনোহরদী ও শিবপুর উপজেলার জনপ্রতিনিধিদের সাথে পুলিশ সুপার এর আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।সভাপতির বক্তব্যে পুলিশ সুপার,জঙ্গিবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের আরো তৎপর থাকার আহবান জানান।এছাড়াও বাল্যবিবাহ, নারী নির্যাতন,কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত নরসিংদী গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা  কামনা করেন।স্বাগত বক্তব্য শেষে পুলিশ সুপার নরসিংদী ফ্লোর উন্মুক্ত করে দিয়ে জনপ্রতিনিধিদের বক্তব্য শুনে তাদের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল মজিদ মাহমুদ স্বপন,শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফেরদৌসি ইসলাম সহ উভয় উপজেলার ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান,পৌর মেয়র এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সবশেষে মনোহরদী উপজেলার জনপ্রতিনিধিগণ এ রকম একটি মতবিনিময় সভা আয়োজনের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং বাল্য বিবাহ,নারী নির্যাতন,মাদক,সন্ত্রাস, জঙ্গীবাদ ও চাঁদাবাজ প্রতিরোধে সর্বাত্মক জেলা পুলিশের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD