1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান,২ ব্যাবসায়ীর জরিমানা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২২৫ বার পঠিত

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান,২ ব্যাবসায়ী জরিমানা

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রি ও সংরক্ষণ করার অপরাধে ২ ব্যবসা প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই ) দুপুরের দিকে মেহেরপুর শহরের বড়বাজার এবং হোটেল বাজারে এ অভিযান চালানো হয়।
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে মেহেরপুর শহরের বড় বাজারের সন্তোষ বীজ ও খাদ্য ভান্ডারে অভিযান চালান।

এ সময় সেখানে মেয়াদ উত্তীর্ণ
মালামাল বিক্রিও সংরক্ষণ করার অপরাধে সন্তোষ বীজ ও খাদ্য ভান্ডারের মালিক রিপন কুমার সাহার নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে শহরের হোটেল বাজারের রিতা স্টোরের মালিক শাহিনের নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন, মোঃ সাজেদুল ইসলাম, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD