1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

আক্কেলপুর রেল স্টেশনে নীলসাগর ট্রেনে মাদক সহ তিন মাদক কারবারি আটক। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২০১ বার পঠিত

আক্কেলপুর রেল স্টেশনে নীলসাগর ট্রেনে মাদক সহ তিন মাদক কারবারি আটক।

মোঃ শাহাবউদ্দিন ইসলাম
আক্কেলপুর প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন এলাকায় একটি ট্রেনে অভিযান পরিচালনা করে ২ হাজার ২৩৫ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুরের পার্বতীপুরের দরগাপাড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে মানিক, আব্দুল খালেকের ছেলে শাহীন আলম ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নসির উদ্দীনের স্ত্রী আরোজা বেগম। এসময় আতিয়ার নামে একজন পালিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, পলাতক আসামী আতিয়ার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মানিক, শাহীন ও আরোজার মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাচার করতো। গতরাতে তারা ট্রেনে করে মাদক পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায় র‌্যাব। এসময় ২ হাজার ২৩৫ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ তিনজনকে গ্রেপ্তার করা হলেও মুলহোতা আতিয়ার কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD