1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

রাসিকের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সার্বিক কার্যক্রম পরিদর্শনে ব্রিটিশ প্রতিনিধি দল। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২৩০ বার পঠিত

রাসিকের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সার্বিক কার্যক্রম পরিদর্শনে ব্রিটিশ প্রতিনিধি দল।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সার্বিক কার্যক্রম পরিদর্শনে এসেছেন ব্রিটিশ একটি প্রতিনিধি দল। এ উপলক্ষে ০৪ জুলাই বৃহস্পতিবার সকালে নগর ভবনে প্রধান প্রকৌশলীর দপ্তরকক্ষে চলমান প্রকল্প বিষয়ে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার প্রকল্পের সার্বিক কার্যক্রমের তথ্য চিত্র উপস্থাপন করেন। প্রকল্পের আগামীর পরিকল্পনা বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। প্রকল্পের সার্বিক কার্যক্রম দেখে প্রতিনিধি দলটি সন্তোস্ প্রকাশ করেন। এর আগে প্রতিনিধি দলটি সকালে নগর ভবনে আসলে অভ্যর্থনা জ্ঞাপন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রতিনিধি দলে ছিলেন এফসিডিওর ক্লাইমেট এন্ড ইনভাইরমেন্ট টিম লীডার এ্যালেক্স হারভে, সিনিয়র গর্ভরনেন্স এ্যাডভাইজার নীল গান্ধি, লিভলিহুড এ্যাডভাইজার এন্ড ডেপুটি টিম লিডার এবিএম ফিরোজ আহমেদ, ইউএনডিপি টিমের এসিসটেন্ট রেসিডেন্সিয়াল এ্যাডভাইজার আনোয়ারুল হক, প্রজেক্ট ম্যানেজার ইয়োস প্রধান, সিটি লেইসন কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মাসুম।

সভায় রাসিকের সচিব মোবারক হোসেন, নির্বাহী প্রকৌশলী উন্নয়ন মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা সুব্রত কুমার সরকার, চীফ টাউন প্ল্যানার মোঃ শাহীনুল ইসলাম খান, চীফ কমিউনিটি ডেভেলমেন্ট অফিসার আজিজুর রহমান, উপ-সচিব তৈমুর হোসেন, সহকারী সচিব শমসের আলী, টাউন প্ল্যানার বনি আহসান, সহকারী স্থপতি জহুরুল আনোয়ার অনন্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর ৭ম তলায় কমিউনিটি ডেভেলপমেন্ট শাখায় প্রকল্পের মাঠ পর্যায়ে কার্যক্রমের বাস্তব চিত্র ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে সিডিসি ও সিএইচডিএফ নেতৃবৃন্দের পৃথক পৃথকভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  সভায় রাসিকের কর্মকর্তা ও সিডিসি ও সিএইচডিএফ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD