1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

শ্রীপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৯০ বার পঠিত

শ্রীপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীপুর থানার অন্তর্ভুক্ত নাকোল ক্যাস্প পুলিশ। এ ঘটনার সাথে জড়িত অপর এক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে। বুধবার ভোর সকালে উপজেলার নাকোল বাজারস্থ চৌরঙ্গী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয় বলে শ্রীপুর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় । আটককৃতরা হলো, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামের ফরিদ খন্দকারের ছেলে পলাশ খোন্দকার (২৩), মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে পাভেল রহমান (৩৩) সে ঘাসিয়ারা সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর নাইট গার্ড এবং অপর মাদক ব্যবসায়ী একই গ্রামের ইবাদত মল্লিকের ছেলে মোশারফ হোসেন মল্লিক (৪৫) পলাতক রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাকোল পুলিশ ক্যাম্প ইনচার্জ দেবব্রত সরকার ও সঙ্গীয় ফোর্স নাকোল বাজার চৌরঙ্গী মোড় এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছে থাকা টলি ব্যাগের মধ্য থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের আটকের সংবাদ পেয়ে অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যাই। পলাতক আসামিকে আটকে জোর তৎপরতা চলছে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, নাকোল পুলিশ ক্যাম্প ১০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা রুজু হয়েছে। পলাতক অপর আসামিকে ধরার জোর তৎপরতা চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD