1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় ই-জেনারেল সার্টিফিকেট আদালত লাইভ টাস্ক ইমপ্লিমেন্টেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। নওগাঁর মান্দা উপজেলায় বাড়িতে একা পেয়ে এক তরুণীকে (১৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে শীতের আগমনী বার্তায় গাইবান্ধায় লেপ-তোষকের ধুম, ব্যস্ত কারিগররা প্রেস ক্লাবের আশপাশের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়, ১ হাজার ২৫০ টাকায় মিলছে লেপ! শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ, গ্রেপ্তার ২ তরুণদের মেধা কাজে লাগাতে পারলে বিদেশের ওপর নির্ভরতা থাকবে না: জ্বালানিমন্ত্রী মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন গাবতলীতে ১২৭ শতক জমি নিয়ে বিরোধ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা রামেকে ছাত্রলীগের দুই নেতা আটক, উত্তেজনা সাভারে নাশকতার আশঙ্কা: বাসে আগুন, ককটেলসদৃশ বস্তু উদ্ধার; ছাত্রলীগের ৩ কর্মী আটক

ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৩৬৪ বার পঠিত

ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মোঃ মোস্তাফিজুর রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-

নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। নিরাপদ মাছে ভরবো দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ জুলাই সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য সপ্তাহের একটি র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুরে মিলিত হয়।

সেখানে দেশীয় প্রজাতির মাছ অবমুক্ত শেষে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার ভূমি জেসমিন আকতার, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বিপিএম.পিপিএম, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, মেডিকেল অফিসার ডা. নিয়াজ মুস্তাক চৌধুরী, সঞ্চালক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওসমান গনি, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী আনজুয়ারা প্রমুখ বক্তব্য রাখেন। পরে সফল মৎস্যচাষী উদ্যোক্তা হিসেবে কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, দেওয়ান পল্লব হাসানসহ ৩ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD