1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন দিনাজপুর জেলা কমিটি ও রংপুর বিভাগ কর্তৃক পরিবেশ বন্ধু সম্মাননা প্রদান। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২০৩ বার পঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন দিনাজপুর জেলা কমিটি ও রংপুর বিভাগ কর্তৃক পরিবেশ বন্ধু সম্মাননা প্রদান

জেলা প্রতিনিধি দিনাজপুর
সাবু রায় ( বিকে)

২৩ জুন ২০২৪ ইং তারিখে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন দিনাজপুর জেলা কমিটির আয়োজনে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার ( সিডিসি) দিনাজপুর এর ব্যাবস্থাপনায় গ্রাসরুট কো- অপারেশন, রংপুর, আল ফালাহ্  উন্নয়ন সংস্থা, দিনাজপুর, ভিলেজ সোস্যাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন ( ভিএসডিএ), দিনাজপুর, বিটোপি(অর্গ্যানাইজেশন ফর সোশ্যাল রিফরম্) সদর, দিনাজপুর এর সহযোগিতায় গত ৮ জুন ২০২৪ ইং তারিখে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পরিবেশ বন্ধু সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, কারিতাস আঞ্চলিক অফিস দিনাজপুরের মঙ্গলধ্যান মিলনায়তনে। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, দিনাজপুর জেলা কমিটির সভাপতি এবং রংপুর বিভাগীয় সহ-সমন্বয়কারী সিডিসির নির্বাহী পরিচালক সাংবাদিক ও মানবাধিকার কর্মী যাদব চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ নদী বাঁচাও আনদোলন দিনাজপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা মোঃ ফারুকুজ্জামান চৌধুরী ( মাইকেল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাসরুট কো- অপারেশন রংপুর এর নির্বাহী পরিচালক নাসির উদ্দিন রাসেল, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি ও উপমা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফারজানা আক্তার, সাধারন সম্পাদক গ্রামীন সেবা সংস্থার নির্বাহী পরিচালক মোঃখাদিমুল ইসলাম, নারী ঐক উন্নয়ন সংস্থা, ঠাকুরগাঁও এর নির্বাহী পরিচালক দিপা খালকো, বন বিভাগের ফরেস্ট রেন্জার, রেঞ্জ কর্মকর্তা সদর মোঃ মান্নান হোসেন, বিটোপী এর প্রকল্প পরিচালক মোঃ মামুনুর রহমান জুয়েল এবং আল- ফালাহ্ আ’ ম উন্নয়ন সংস্থার কো – অর্ডিনেটর মোঃ নুরুল আমীন। উক্ত অনুষ্ঠানে বিশেষ কারনে আমন্ত্রিত সম্মানিত ব্যক্তি বর্গ উপস্থিত থাকতে পারেননি তাদের মাঝে সম্মাননা প্রদান করেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন দিনাজপুর জেলা কমিটির কর্তৃপক্ষ। পরিবেশ বন্ধু সম্মাননা গ্রহন করছেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, নারী নেতৃ আইরিন লতিফ, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃআব্দুল হাকিম, সড়ক বিভাগের উপ- বিভাগীয় প্রকৌশলী মোঃ আমানউল্লাহ আমান, পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজা এর পক্ষে নমুনা সংগ্রহকারী কাজী মোঃ নাইম বিন এনাম, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ- বিভাগীয় প্রকৌশলী মোঃ সিদ্দিকুর জামান, দিনাজপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সানোয়ার হোসেন সরকার, দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন এবং আল- ফালাহ্ আ’ ম উন্নয়ন সংস্থা এর নির্বাহী পরিচালক মোঃ মমতাজুল ইসলাম। এ কার্যক্রমের প্রতিবেদন ও ছবি তোলায় সহযোগিতা করেন সাংবাদিক সাবু রায় ( বিকে), সাংবাদিক সমর কুমার রায়,সাংবাদিক রাহেনুর ইসলাম প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD