1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

মেহেরপুরে ১৬০ ভূমিহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

মেহেরপুরে ১৬০ ভূমিহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর

মেহেরপুর প্রতিনিধিঃ
ঈদের আগেই মেহেরপুর সদর উপজেলার ১৬০ টি ভূমিহীন পরিবার পেলো প্রধানমন্ত্রী উপহার স্বরুপ ঘর। সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ এর আওতায় মেহেরপুর সহ সারাদেশে ১৮ হাজার ৫৬৬ গৃহ ও ভূমিহীন পরিবারকে বাড়ি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদুল আজহার আগে পাওয়া এই উপহার হাসি ফুটিয়েছে এসব পরিবারে।

আজ মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় মেহেরপুর সদর উপজেলার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে দেওয়া এসব ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম ভূঁইয়া, পুলিশ সুপার এস এম নাজমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল হাশেমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকার-ম্ভীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর পক্ষে মেহেরপুরের মাঠ প্রশাসনের কর্মকর্তারা উপকার ভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।

উল্লেখ্য, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৃহহীনদের পুনর্বাসন কর্মসূচি শুরু করেন। বঙ্গবন্ধুর এ কর্মসূচিকে অনুসরণ করে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহ ও ভূমিহীনদের ঘর ও জমির মালিকানা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন।

আশ্রয়ণ প্রকল্প ও অন্যান্য প্রকল্পের আওতায় ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত সারাদেশে ৮ লাখ ৬৭ হাজার ৯০৪ ভূমি ও গৃহহীন পরিবারের প্রায় ৪৩ লাখ ৪০ হাজার মানুষকে পুনর্বাসন করা হয়েছে। শুধুমাত্র আশ্রয়ণ প্রকল্পের অধীনে ৫ লাখ ৮২ হাজার ৫৩ ভূমি ও গৃহহীন পরিবারের ২৯ লাখ ১০ হাজার ২৬৫ জনকে পুনর্বাসন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD