1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভারতীয় মদসহ এক কারবারি গ্রেফতার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৭১ বার পঠিত

শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভারতীয় মদসহ এক কারবারি গ্রেফতার

আল-আমিন স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চালিয়ে শেরপুর সদর উপজেলার তাতালপুর বাজার এলাকায় ১০ জুন সোমবার রাত সোয়া ১২টার দিকে একটি ইজিবাইকে রক্ষিত ৪৪ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ মোঃ নাসির হোসেন (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
ধৃত মাদক কারবারি মোঃ নাসির হোসেন নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের মানিক চাঁদপাড়া গ্রামের জনৈক আবজাল হোসেনের ছেলে।

অভিযান দল সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক আবু ছোফিয়ান তরফদার, কং অনিক মল্লিক, আসাদুজ্জামান, আনিসুর রহমান, মোঃ রাসেল মাহমুদ ও পারভেজ হাসান সোমবার গভীর রাতে শেরপুর-নালিতাবাড়ী সড়কের তাতালপুর বাজারের পশ্চিম পার্শ্বে কাশেম স্টোর দোকানের সম্মুখে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক ক্রয় ও বিক্রয় কাজে ব্যবহৃত একটি ব্যাটারী চালিত ইজিবাইকে তল্লাশী চালায়। এসময় ইজিবাইকের চালক ও মাদক কারবারি মোঃ নাসির হোসেনকে আটক করা হয়। পরে ওই ইজিবাইক থেকে একটি প্লাস্টিকের বস্তায় ভর্তি দুই কাটুনে এসি ব্ল্যাক ও ম্যাজিক মোমেন্টস ভোটকার ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ছিদ্দিকুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে ধৃত মাদক কারবারি নাসির হোসেনকে শেরপুর সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সনের ৩৬ (১) সারণির ২৪ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD