1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে জিয়া মঞ্চের কর্মী সভা অনুষ্ঠিত। লক্ষ্মীপুর সহ ৪জেলায় মহাসড়ক উন্নয়ন পরিদর্শনে সচিব নোয়াখালী সেনবাগে শিক্ষার আলো ছড়াতে ব্যতিক্রমী উদ্যোগ, স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষায় ১,৫৯৮ শিক্ষার্থী খাগড়াছড়ির উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলল ‘মাই শপ’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পটুয়াখালী স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি হুরায়রা, সম্পাদক ইমন দর্শনায় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, কথিত কাবিননামার ভিডিও বার্তা ঘিরে বিতর্ক। ভাওয়াইয়া একাডেমির কুড়িগ্রাম জেলা শাখার ৯ সদস্যের কমিটি গঠন সীমান্তে অপরাধ দমনে কঠোর শার্শা থানা পুলিশ, গোগায় তিন স্থানে বিট পুলিশিং সভা,মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে প্রবাসী রুবেলের মরদেহ উদ্ধার ২০২০ সালে বড় ছেলে, এবার ছোট ছেলেও সৌদিতে দুর্ঘটনায় নিহত; পরিবারে শোকের মাতম

পোরশায় পালিত হলো নজরুল বাঁশরী। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৩৭ বার পঠিত

পোরশায় পালিত হলো নজরুল বাঁশরী

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ

পোরশা সারাইগাছি মোড়ে নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বাঁশরী উদযাপন করা হয়।
গতকাল ৪ জুন২০২৪ সন্ধ্যা ছয়টায় একটি অ-রাজনৈতিক, বেসরকারি , স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) সারাইগাছি অফিস কক্ষে ঘন্টা ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নজরুলের বাণী
“গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান।”
প্রতিপাদ্য কে সামনে নিয়ে মানবতার কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তার চর্চা সকলের মাঝে জেগে উঠুক এ কামনায় বাঁশরী উদযাপন করলেন তারা। বাঁশরী একটি নজরুলচর্চা কেন্দ্র।
কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি তিনি আমাদের অহংকার বাংলার গর্ব তার লেখা ছড়িয়ে পড়ুক সারা বিশ্ব এমনটাই বললেন বক্তারা। নজরুলের গান, কবিতা, সংগীত ও প্রবন্ধ যেন স্থান পায় সর্বস্তরে এই লক্ষ্যেই তারা এই বাঁশরীর আয়োজন করেন।
কাজী নজরুল ইসলাম জন্ম গ্রহণ করেছিলেন বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার চুরুলিয়া নামক গ্রামে ১৮৯৯ সালের ২৪ শে মে। কর্মজীবনে দীর্ঘস্থায়ী না হলেও বাংলা সাহিত্যে রেখে গেছেন অসাধারণ অবদান যা আজও বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন বাংলা সাহিত্য চর্চাকারীদের। অবশেষে স্বাধীন বাংলাদেশ তাকে জাতীয় কবি আখ্যায়িত করেন ১৯৭৬ সালের ২৯ শে আগস্ট ৭৭ বছর বয়সে ইন্তেকাল করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার কথামতো দাফন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নওগাঁ জেলা শাখা সহকারি ব্যবস্থাপক পারভেজ সরকার , প্রধান অতিথি রায়হানুর ইসলাম আঞ্চলিক কৃষি ব্যবস্থাপক,
আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসাবে জয়নাল আবেদীন কৃষি প্রোগ্রাম সংগঠক ও রাজু আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামিলুর রহমান জেলা সমন্বয়ক ফরেস্ট্রি।
অনুষ্ঠানে সাংবাদিক সাধারণ জনগণ কর্মচারী বৃন্দ নজরুল প্রেমীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD