
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পটুয়াখালী স্টুডেন্টস এসোসিয়েশ ১ বছরের জন্য ৭ম কার্যনির্বিহী ৪ সদস্য বিশিষ্ট কমিটি (সেশন-২০২৬-২৭) অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে পটুয়াখালীর মোঃ আবু হুরায়রাকে সভাপতি, রাকিবুল ইসলাম ইমনকে সাধারণ সম্পাদক, মোঃ সাব্বির হোসাইন সিনিয়র সহ-সভাপতি ও মনিরা আক্তার পপিকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে।
উক্ত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ইমন জানান, পটুয়াখালী স্টুডেন্ট এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি ভ্রাতৃত্বপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব সংগঠন। সুদূর পটুয়াখালী থেকে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও কল্যাণের লক্ষ্যে এই সংগঠনের প্রতিষ্ঠা। প্রতিষ্ঠালগ্ন থেকে এসোসিয়েশনটি পটুয়াখালী থেকে আগত শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা, দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় জীবনে একজন শিক্ষার্থী যেন নিজ জেলা থেকে দূরে থেকেও কোনো ধরনের অসহায়ত্ব অনুভব না করে। একটি আপন পরিবার ও সহযোগিতাপূর্ণ পরিবেশ খুঁজে পায়। সেই লক্ষ্যকে সামনে রেখে পটুয়াখালী স্টুডেন্ট এসোসিয়েশন অতীতের ধারাবাহিকতা বজায় রেখে বর্তমানেও কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করে যাবে।