1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন লক্ষ্মীপুরে গভীর রাতে কৃষকের ধান কাঁটার মেশিনে আগুন দিলো দুর্বৃত্তরা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিহীন : সাধারণ সম্পাদক আলোচনায় সরওয়ার উদ্দীন সেলিম মেধা বিকাশ বাড়াতে লক্ষ্মীপুরে প্রাইভেট মাদরাসা গুলোতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কাহারোলে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে বোচাগঞ্জের জংলিপীর বাজারে আটক ৪ এবং উত্তেজিত জনতার আগুনে পুড়ল প্রাইভেটকার। দুপচাঁচিয়ায় ৩২ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার দুই বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সাপ্তাহিক প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শার্শায় বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতা আটক বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় ইউপি সদস্য সহ দুইজনার মৃত্যু সাঁথিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৭৭ পিস ককটেল বোমা উদ্ধার, এলাকায় আতঙ্ক।

শ্রীপুরে দেশীয় অস্ত্র উদ্ধার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৮৭ বার পঠিত

শ্রীপুরে দেশীয় অস্ত্র উদ্ধার

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে রাজিব জোয়ার্দার ও শিমুল ঘোষ ও আকেন শেখের দোকান থেকে ধারলো ২ টি চাপাতি ও ২ টি ছোল উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে খামারপাড়া বাজার কমিটি ও স্থানীয়রা অস্ত্রগুলো উদ্ধার করে। বাজার কমিটি ও স্থানীয়রা শ্রীকোল ইউনিয়ন পরিষদে দেশীয় অস্ত্রসহ বারইপাড়া গ্রামের রাজিব জোয়ার্দ্দার ও খড়িবাড়িয়া গ্রামের আকেন শেখকে নিয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে অস্ত্রগুলো শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের দাবি, খামারপাড়া বাজারে রাজিব জোয়ার্দার, শিমুল ঘোষ ও আকেন শেখের দোকানে বারইপাড়া গ্রামের নজরুল মোল্যার ছেলে আল-মামুন মোল্যা (৪০) বড় ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড করার উদ্দেশ্যে অস্ত্রগুলো রেখেছে। সেই সাথে এ কর্মকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

অভিযুক্ত রাজিব জোয়ার্দার বলেন, আমার দোকানে বারইপাড়া গ্রামের নজরুল মোল্যার ছেলে আল-মামুন মোল্যা আসা-যাওয়া করে। দোকানের চাবিও তার কাছে আছে। কখন যে সে এ অস্ত্রগুলো রেখেছে আমি জানি না।

এ বিষয়ে খামারপাড়া বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, তাদের দোকানে অস্ত্র রাখা আছে এমন সংবাদের ভিত্তিতে বাজার কমিটি ও স্থানীয়রা দোকানে তল্লাশি করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পরে অস্ত্রসহ রাজিব জোয়ার্দার ও আকেন শেখকে পরিষদে হাজির করেছি।

খামারপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মোল্যা শাহাদৎ হোসেন বলেন, আমরা এ বিষয়ে শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটিসহ ইউনিয়ন পরিষদে বসেছিলাম। পরে বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, সেখানে পুলিশ গিয়ে অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD