1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তথ্য চেয়ে অধ‍্যক্ষের কাছে আবেদন। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২২৯ বার পঠিত

নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তথ্য চেয়ে অধ‍্যক্ষের কাছে আবেদন

মো: সবুজ মিয়া কিশোরগঞ্জ( প্রতিনিধি )নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জে মাগুড়া আলিম মাদরাসায় সহকারী অধ্যক্ষ ও ল্যাব সহকারী পদে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে । অনিয়মের  অভিযোগের বিষয়ে তথ্য চেয়ে না পেয়ে তথ্য অধিকার ক ফরমে মাগুড়া দোলাপাড়া আলিম মাদরাসার অধ‍্যক্ষ’র কাছে আবেদন করেছেন বাংলাদেশ প্রেস ক্লাব কিশোরগঞ্জ উপজেলা শাখা’র সভাপতি দেলোয়ার হোসেন।

মঙ্গলবার (১৪ মে) সকালে ডাকযোগে তথ্য চেয়ে আবেদন ফরম পাঠান দি ডেইলি ট্রাইবুনাল ও দৈনিক অধিকরণ পত্রিকার উপজেলা প্রতিনিধি।

জানা যায়, গত (১১ মে) শনিবার সকাল ৯ টায় উক্ত মাদরাসায় সহকারী অধ্যক্ষ ও ল্যাব সহকারী দুটি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন তথ্যের অমিল থাকার অভিযোগ উঠেছে।এসব অভিযোগের বিষয়ে তথ্য চেয়ে না পেয়ে তথ্য অধিকার ফরমে আবেদন করা হয়।

তিনি বলেন, ওই নিয়োগের বিষয়ে একাধিক ব্যাক্তি অনিয়মের অভিযোগ করেছেন সেখানে নিয়মবহির্ভূত ভাবে নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করা হয়েছে । সেটির ভিত্তিতে আমি গতকাল ওই বিদ্যালয়ে তথ্য চাইতে গেলে অধ্যক্ষ তা দিতে রাজি হয়নি। পরে আজকে ডাকযোগে তথ্য চেয়ে আবেদন ফরম পাঠিয়েছি।

এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম নূুরুল আমীন শাহ বলেন, সাংবাদিক নিয়োগ বা বিদ্যালয়ের বিষয়ে তথ্য চাইতে পারে। তথ্য চাইলে অধ্যক্ষ তথ্য দিতে বাধ্য।

এ বিষয়ে মাদরাসায় সভাপতি রাকিবুল আহসান রুপম’র সাথে যোগাযোগ করলে তিনি ট্রেনিং এ আছেন বলে ফোন কেটে দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD