নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তথ্য চেয়ে অধ্যক্ষের কাছে আবেদন
মো: সবুজ মিয়া কিশোরগঞ্জ( প্রতিনিধি )নীলফামারী
নীলফামারীর কিশোরগঞ্জে মাগুড়া আলিম মাদরাসায় সহকারী অধ্যক্ষ ও ল্যাব সহকারী পদে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে । অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য চেয়ে না পেয়ে তথ্য অধিকার ক ফরমে মাগুড়া দোলাপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ'র কাছে আবেদন করেছেন বাংলাদেশ প্রেস ক্লাব কিশোরগঞ্জ উপজেলা শাখা'র সভাপতি দেলোয়ার হোসেন।
মঙ্গলবার (১৪ মে) সকালে ডাকযোগে তথ্য চেয়ে আবেদন ফরম পাঠান দি ডেইলি ট্রাইবুনাল ও দৈনিক অধিকরণ পত্রিকার উপজেলা প্রতিনিধি।
জানা যায়, গত (১১ মে) শনিবার সকাল ৯ টায় উক্ত মাদরাসায় সহকারী অধ্যক্ষ ও ল্যাব সহকারী দুটি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন তথ্যের অমিল থাকার অভিযোগ উঠেছে।এসব অভিযোগের বিষয়ে তথ্য চেয়ে না পেয়ে তথ্য অধিকার ফরমে আবেদন করা হয়।
তিনি বলেন, ওই নিয়োগের বিষয়ে একাধিক ব্যাক্তি অনিয়মের অভিযোগ করেছেন সেখানে নিয়মবহির্ভূত ভাবে নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করা হয়েছে । সেটির ভিত্তিতে আমি গতকাল ওই বিদ্যালয়ে তথ্য চাইতে গেলে অধ্যক্ষ তা দিতে রাজি হয়নি। পরে আজকে ডাকযোগে তথ্য চেয়ে আবেদন ফরম পাঠিয়েছি।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম নূুরুল আমীন শাহ বলেন, সাংবাদিক নিয়োগ বা বিদ্যালয়ের বিষয়ে তথ্য চাইতে পারে। তথ্য চাইলে অধ্যক্ষ তথ্য দিতে বাধ্য।
এ বিষয়ে মাদরাসায় সভাপতি রাকিবুল আহসান রুপম'র সাথে যোগাযোগ করলে তিনি ট্রেনিং এ আছেন বলে ফোন কেটে দেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM