1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন।

রাজশাহী নগরীর হাজরাপুকুরে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

রাজশাহী নগরীর হাজরাপুকুরে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী নগরীতে স্ত্রীর ওপর অভিমান করে ফরহাদ হোসেন নামে এক ব্যক্তি গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।রোববার (১২ ই মে) ভোর সাড়ে ৪টার দিকে চন্দ্রিমা থানাধীন হাজরাপুকুর ডাবতলা এলাকার রোকশানা খাতুনের ভাড়াটিয়া বাসা থেকে ফরহাদ হোসেনের (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এদিকে বাবার মৃত্যুতে একমাত্র কণ্যা সন্তান ফাহিমার আহাজারিতে ডাবতলা এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। তার কান্না থামছেই না। অন্যদিকে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন ফরহাদের মা।

ফরহাদের স্ত্রী আশিয়া খাতুন জানান, হাজরাপুকুর ডাবতলা এলাকার রোকশানা খাতুনের ভাড়াটিয়া বাসায় স্বামী ফরহাদ হোসেনসহ দুই সন্তান ও শাশুড়িকে নিয়ে ভাড়া থাকেন। তিনি বাসা বাড়িতে ও তার স্বামী ঢালাই কারখানায় কাজ করেন, তাও নিয়মিত কাজে যেতেন না। বর্তমানে তার স্বামী কাজকর্ম না করে বাসায় থাকেন। এ নিয়ে বিভিন্ন সময় ফরহাদ হোসেনের সঙ্গে আশিয়ার নানা বিষয় নিয়ে মান অভিমান হয়। এতে অভিমান করে ফরহাদ হোসেন বাড়ির উঠানে সজিনা গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম গণমাধ্যমকে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে  মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD