1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

কুমিল্লার নাঙ্গল কোটে উপজেলা নির্বাচন স্থগিত। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২০০ বার পঠিত

কুমিল্লার নাঙ্গল কোটে উপজেলা নির্বাচন স্থগিত

সালমা আক্তার দাউদকান্দি কুমিল্লা

প্রথম ধাপের বুধবার (৮ মে) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের এক দিন আগে এ উপজেলায় সকল পদের নির্বাচন স্থগিত করেছে।

গতসোমবার (৬ মে) রাত ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালক-২ এর উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত করা হয়।

রাত ১১টার দিকে কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন খান এ স্থগিত আদেশের সত্যতা নিশ্চিত করেন।

কুমিল্লার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, নাঙ্গলকোট উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালেহা আক্তার পলি নামের এক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি উপজেলার রায়কোট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ছিলেন। তবে সেই পদ থেকে পদত্যাগ না করে মনোনয়ন জমা দেন তিনি। যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

পরে প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে আপিল করেন তিনি।

সোমবার (৬ মে) দুপুরে উচ্চ আদালত তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। এই দ্রুত সময়ের মধ্যে ব্যালট পেপার ছাপাতে না পারার কারণে এ নির্বাচন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।
এবিষয়ে আরো তথ্য পাওয়া যায় যে নির্বাচন কমিশনার কার্যালয়ের
নির্বাচন পরিচালক ২, উপসচিব মো. আতিয়ার রহমান সাক্ষরিত স্থগিতের বিজ্ঞপ্তিতে বলা হয়, নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছালেহা বেগম হাইকোর্ট বিভাগে মনোনয়নপত্র বৈধ ঘোষণার জন্য রিট পিটিশন (নং ৪৭৩৪/২০২৪) করেন।

২৫ এপ্রিল হাইকোর্ট বিভাগ মনোনয়নপত্রটি বৈধ প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্তি এবং প্রতীক বরাদ্দের জন্য আদেশ প্রদান করেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে সিএমপি নং ৩৬৫/২০২৪ ও সিপিএলএ নং ১৪৮৬/২০২৪ দায়ের করেন। পরে ৬ মে আদেশে ‘No Order’ প্রদান করা হয়। এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৮ মে অনুষ্ঠেয় নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত হওয়ার চিঠি রাতে মেইলে পাওয়া গেছে।

পরে রাত ১১টার দিকে নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD