1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

রাজশাহীতে  বিশ্ব হিমোফিলিয়া দিবস-২৪ পালিত। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

রাজশাহীতে  বিশ্ব হিমোফিলিয়া দিবস-২৪ পালিত

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীতে ‘সবার জন্য সমান অধিকার ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা চাই” প্রতিপাদ্য নিয়ে বিশ্ব হিমোফিলিয়া দিবস-২৪ পালিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ, ডাব্লিউএফএইচ ও হেমাটোলজি বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ আয়োজনে রোগী সমাবেশ, পদযাত্রা ও মতবিনিময় সভার মাধ্যমে দিবসটি পালিত হয়।

এসময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহমেদ, রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মোর্শেদ জামান মিঞা, হিমোফিলিয়া সোসাইটির রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মেহেদী হাসান সহ অন্যান্য চিকিৎসক ও রোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চিকিৎসক ও রোগীরা সকল রক্তক্ষরণজনিত রোগ জাতীয়ভাবে চিহ্নিত করার অনুরোধ জানান। যেহেতু এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, জাতীয় চিকিৎসানীতিতে দ্রুত অন্তর্ভূক্ত করে এর সঠিক সমাধান করার দাবিও জানান তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD