1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

বরাট একতা ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

বরাট একতা ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

চলমান মাহে রমজানের পবিত্রতা রক্ষার্তে ও ক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় নাজাতের ২৯ রোজায় রাজবাড়ীর সদরের বরাট ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন বরাট একতা ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৯ এপ্রিল (মঙ্গলবার) ক্লাবের নিজস্ব মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বরাট একতা ক্লাবের সভাপতি মো. মেছের আলীর আমন্ত্রণে ও বরাট একতা ক্লাবের বাস্তবায়নে এসময় উপস্থিত ছিলেন বরাট একতা ক্লাবের সহ-সভাপতি মো. কাদের মুন্সি, ক্রীড়া সম্পাদক রাজন সরদার, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা উপদেষ্টা মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন, গোয়ালন্দ আব্দুল্লাহ কোরিয়ান ভাষা কোচিং সেন্টারের পরিচালক মো. সুমন সরদার, বরাট একতা ক্লাবের সদস্য সাহিন সরদার, শিপন শেখসহ ক্লাবের অন‍্যান‍্য কর্মকর্তা, সম্মানিত সদস্য, বরাট বাজারের বিশিষ্ট ব‍্যবসায়ীগণ, ক্লাবের শুভাকাঙ্খীবৃন্দ ও সুধীজন।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বরাট একতা ক্লাবের ক্রীড়া সম্পাদক রাজন সরদারের তত্ত্বাবধায়নে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বরাট বাজার জামে মসজিদের সাবেক ইমাম মোহাম্মদ আলী। ইফতারের পূর্বে ক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত ও ক্লাবের উত্তরোত্তর মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে আমন্ত্রিত অতিথি এবং ক্লাবের সকলে মিলে একসাথে ইফতার করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD