বরাট একতা ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
চলমান মাহে রমজানের পবিত্রতা রক্ষার্তে ও ক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় নাজাতের ২৯ রোজায় রাজবাড়ীর সদরের বরাট ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন বরাট একতা ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ এপ্রিল (মঙ্গলবার) ক্লাবের নিজস্ব মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বরাট একতা ক্লাবের সভাপতি মো. মেছের আলীর আমন্ত্রণে ও বরাট একতা ক্লাবের বাস্তবায়নে এসময় উপস্থিত ছিলেন বরাট একতা ক্লাবের সহ-সভাপতি মো. কাদের মুন্সি, ক্রীড়া সম্পাদক রাজন সরদার, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা উপদেষ্টা মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন, গোয়ালন্দ আব্দুল্লাহ কোরিয়ান ভাষা কোচিং সেন্টারের পরিচালক মো. সুমন সরদার, বরাট একতা ক্লাবের সদস্য সাহিন সরদার, শিপন শেখসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা, সম্মানিত সদস্য, বরাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগণ, ক্লাবের শুভাকাঙ্খীবৃন্দ ও সুধীজন।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বরাট একতা ক্লাবের ক্রীড়া সম্পাদক রাজন সরদারের তত্ত্বাবধায়নে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বরাট বাজার জামে মসজিদের সাবেক ইমাম মোহাম্মদ আলী। ইফতারের পূর্বে ক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত ও ক্লাবের উত্তরোত্তর মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে আমন্ত্রিত অতিথি এবং ক্লাবের সকলে মিলে একসাথে ইফতার করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM