
পোরশায় গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত।
___________রাজশাহী ব্যুরো
নওগাঁর পোরশায় গণহত্যাদিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৫ মার্চ উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও আরিফ আদনান। অপরদিকে একই স্থানে আইন শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আইন শৃংখলা বিষয়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান এবং প্রশাসনের মাসিক সমন্বয় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী সভাপতিত্ব করেন। সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করা হয়। এতে ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম ও মমতাজ বেগম, সহকারী কমিশনার(ভূমি) মনিরুজ্জামান, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, এলজিইডির উপজেলা প্রকৌশলী সাব্বির আহম্মেদ, অফিসার ইনচার্জ আতিয়ার রহমান সহ প্রশাসনের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।