1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
যশোর শহরে বিভিন্ন স্থানে বোমা হামলা ও নরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোয়াইনঘাটের রাতারগুলে সাবেক এমপি রঞ্জিত সরকারের গোপন বৈঠকের প্রতিবাদে ফতেপুর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। তাহিরপুরে জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প। মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু

৭ মার্চে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৭৩ বার পঠিত

৭ মার্চে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে

___________রাজশাহী ব্যুরো

জাতীয় পতাকার প্রতি অসম্মান বা অবমাননার অভিযোগ উঠেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) রাজশাহী পিএলসি বিমানবন্দর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম ও উপ-সহকারী প্রকৌশলী মো. মনোয়ার হোসেনের বিরুদ্ধে। ৭ মার্চ বৃহস্পতিবার নগরীর সিটি হাটে অবস্থিত নেসকো রাজশাহী পিএলসি বিমানবন্দর বিভাগে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। ছবিটিতে দেখা যাচ্ছে এক পাশে নির্বাহী প্রকৌশলী (অতি:) মো. জাহাঙ্গীর আলম দুই হাত দিয়ে পতাকার দড়ি ধরে আছেন অন্য পাশে উপ-সহকারী প্রকৌশলী মো. মনোয়ার হোসেন তার বাম হাত পকেটে দিয়ে পতাকা উত্তোলনে সহযোগীতা করছেন। পতাকার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শন না করে হাত পকেটে দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন অফিসটির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিসহ সচেতন মহল।

ঐতিহাসিক ৭ মার্চ সরকারিভাবে জাতীয় পতাকা উত্তোলন ছিল বাধ্যতামুলক তবে যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শনের মধ্য দিয়ে। সেইদিন সকালে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) রাজশাহী পিএলসি বিক্রয় ও বিতরণ বিভাগ বিমানবন্দর শাখার অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম ও উপসহকারী প্রকৌশলী মো. মনোয়ার হোসেনসহ অফিসটির কর্মকর্তা, কর্মচারি ও আনসার সদস্যরা।

ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির মুক্তির পথ ও ঠিকানা খোঁজার স্মরণীয় একটি দিন স্বজাতি ও স্বাধিকারবোধে উদ্দীপ্ত বাঙালির ইতিহাসের এক অনন্যসাধারণ দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের এইদিনে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন আজও এর তাৎপর্য জাতীয় জীবনে গভীরভাবে অনুভূত হয়।

এই দিনে জাতীয় পতাকার অবমাননা আইনবিরোধী বলে মনে করেন সচেতন সমাজসহ বাঙালি জাতি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই দফতরের কর্মচারিরা বলেন, পতাকা উওোলনের সময় পকেটে হাত দিয়ে অফিস প্রধান এর সাথে এবং অফিসের আরো কর্মকর্তা ও কর্মচারি এবং আনসার সদস্যদের সামনে জাতীয় পতাকা অবমাননা এর সাহস সবাইকে হতোবাক করেছে। বিষয়টি আমলে নিয়ে কর্তৃপক্ষের ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী মো. মনোয়ার হোসেন বলেন, পকেটে হাত ভরে ছবি তুলার বিষয়টি আমার মনে পড়ছে না, পরে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) প্রধাণ প্রকৌশলী (অপারেশন) মো. জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, পতাকা উত্তোলন করবে দপ্তর প্রধান, মনোয়ার হোসেন একজন মোষ্ট জুনিয়র অফিসার। কোন আইনে পতাকা উত্তোলনের দায়িত্বে সে পড়ে না। অফিস প্রধানের সাথে জাতীয় পতাকা উত্তোলনের সময় সম্মান প্রদর্শণ না করে মর্যাদা ক্ষুন্ন করা হয় তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে যাবে। এবং তদন্ত স্বাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানতে চাইলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) বিক্রয় ও বিতরণ বিভাগ বিমানবন্দর শাখার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, আমি পতাকা কাকে নিয়ে উত্তোলন করবো সেটি আমার ব্যাপার। কে কী বল্ল সেটা আমার দেখার বিষয় না। এছাড়া ছবিটি আমি না দেখে কোনো মন্তব্য করতে পারবো না। এমনটিও হতে পারে ছবিটি এডিট করা। আপনার নিউজ করার আপনি করতে পারেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD