1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

কোলা বাজার সংলগ্ন সড়কের ভাঙা ব্রিজের বেহাল দশায় অতিষ্ঠ এলাকা বাসী ও ব্যবসায়ী বৃন্দ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২২৪ বার পঠিত

কোলা বাজার সংলগ্ন সড়কের ভাঙা ব্রিজের বেহাল দশায় অতিষ্ঠ এলাকা বাসী ও ব্যবসায়ী বৃন্দ

রাজবাড়ী জেলা প্রতিনিধি
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন কোলা বাজার সংলগ্ন শহিদওহাবপুর ও বসন্তপুর সংযোগ সড়কের দুই বছর পরে থাকা ভাঙা ব্রিজের বেহাল দশায় অতিষ্ঠ এলাকা বাসী ও ব্যবসায়ী বৃন্দ। ভাড়া গুনতে হচ্ছে ডবল ঘুরতে হচ্ছে অনেক পথ।

তবে এটা কষ্টের কথা। দীর্ঘদিন কোলারহাট বাজার সংলগ্ন এলাকায় একটি ব্রিজ নির্মাণ কাজ বন্ধ। এতে অনেক দুর্ঘটনা ঘটেছে কিন্তু টনক নড়েনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সহ জেলা প্রশাসনের ও রাজনৈতিক নেতাদের, কিন্তু এর দায়ভার টা কার ?

গোয়ালন্দ মোড় হয়ে নিমতলি- মধুখালী র যে সড়ক টি গুরুত্বপূর্ণ জনপদ হিসাবে বিবেচিত বাইপাস সড়ক, বিশেষ করে কাচাঁমালের জন্য পরিচিত কোলা বাজার ও জামালপুর বাজার এর মেইন যোগাযোগের মাধ্যম হিসাবে বিবেচিত এই সড়ক। কোলা বাজার মহাশ্মশান কালী মন্দিরে শবদাহকালে পোহাতে হচ্ছে ভোগান্তির শিকার মৃত ব্যক্তির দেহ নিয়ে নামার একমাত্র গেটের সামনেই খোড়া হয়েছে বিশাল গর্ত। রোড ডাইবেশন সঠিক নিয়মে হয়নি বলে একটি গাড়ি তো দুরের কথা রিস্কা ভ্যান চালকেরা যাত্রী নামিয়ে খালি ভ্যান পারাপার করেন। বড়ো গাড়ি তো কোন কথাই নাই। দুর্ঘটনার স্বীকার হয়েছেন কতজন তার কোন হিসাব নেই। কোলা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত এই ব্রিজের কারণে। সরকার দেশের উন্নয়ন করছে আর কিছু মানুষ এই উন্নয়নে ব্যাঘাত ঘটিয়ে সরকারের দুর্নাম করার চেষ্টা করছে। আর কিছু দিন পারেই বৃষ্টি শুরু হবে, আশেপাশের ব্রিজ গুলো ভাঙা হয় পরে কিন্তু সেগুলো কমপ্লিট হলেও এটা কেন কমপ্লিট হয়নি মানুষের একটাই প্রশ্ন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD