1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানো হবে: রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৮০ বার পঠিত

 

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানো হবে

রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম

মোঃ সুজন খন্দকার ঃ রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ঈদযাত্রায় যাত্রীদের বিশেষ সুবিধার্থে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানো হবে। এ ছাড়া অনলাইনে টিকিটের পাশাপাশি আমরা স্টেশনগুলোতেও টিকিট বিক্রির ব্যবস্থা করবো।

শুক্রবার (১ মার্চ) বেলা সোয়া ১১টায় রাজবাড়ী স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: জিল্লুল হাকিম এসব কথা বলেন।

রেলপথ মন্ত্রী বলেন,ইতিমধ্যে ঈদযাত্রায় যাত্রীদের সুবিধার্থে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই আমাদের মিটিং রয়েছে। মিটিংয়ে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। অতিরিক্ত যেসব বগি যুক্ত করা হবে সেখানে বসার এবং দাঁড়ানোর যাত্রী যেতে পারবে। ঈদকে সামনে রেখে ট্রেনে সব সুযোগ-সুবিধা রাখা হবে।

রেলে লোকবল নিয়োগের বিষয়ে মন্ত্রী বলেন, চালক ও স্টেশনমাস্টার নিয়োগের জন্য ইতোমধ্যে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। যারা ভালো করবে তাদেরকে নিয়োগ দেওয়ার মাধ্যমে বন্ধ হওয়া এবং নতুন স্টেশনগুলো চালু করা হবে।

এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজবাড়ী রেলস্টেশন পরিদর্শন শেষে রাজবাড়ী সার্কিট হাউসে রেলমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD