1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
যশোর শহরে বিভিন্ন স্থানে বোমা হামলা ও নরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোয়াইনঘাটের রাতারগুলে সাবেক এমপি রঞ্জিত সরকারের গোপন বৈঠকের প্রতিবাদে ফতেপুর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। তাহিরপুরে জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প। মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু

ভাষা সৈনিক সাইদ উদ্দিন আহমদের মৃত্যুবার্ষিকী আজ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৩ বার পঠিত

ভাষা সৈনিক সাইদ উদ্দিন আহমদের মৃত্যুবার্ষিকী আজ।

_______________রাজশাহী ব্যুরো

আগামীকাল শুক্রবার (১ মার্চ) রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট ভাষাসৈনিক সাইদ উদ্দিন আহমদের ১০ম মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের আজকের এ দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান রাজশাহীর এ কৃতি সন্তান। সাইদ উদ্দিন আহমেদের জন্ম ১৯৩১ সালের ২২ অক্টোবর। তিঁনি ১৯৫০ সালে রাজশাহী মুসলিম হাইস্কুল থেকে এসএসসি পাস করে ভর্তি হন রাজশাহী কলেজে। সেখানে দ্বাদশ শ্রেণীতে অধ্যায়ন কালে ভাষা আন্দোলন শুরু হলে ঝাঁপিয়ে পড়েন রাজপথে।

সাইদ উদ্দিন আহমদ সাংবাদিক ও লেখক ছিলেন। তিঁনি সাপ্তাহিক ও দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, ডেইলি পিপল, ডেইলি মর্নিং পোস্ট ও ডেইলি অবজারভারসহ বেশ কয়েকটি জাতীয় পত্রিকার সাংবাদিক হিসেবে রাজশাহীতে কাজ করেছেন। তিঁনি রাজশাহী প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা। ২০১৪ সালের ১ মার্চ ৮৪ বছর বয়সে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকালের আগে হৃদরোগ, শ্বাসকষ্ট, কিডনিসহ কয়েকটি জটিল রোগে আক্রান্ত ছিলেন সাইদ উদ্দিন আহমদ।

প্রয়াত এ ভাষাসৈনিকের ১০ম মৃত্যুবার্ষিকী স্মরণে এবছরও কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ এবং বাদ মাগরিব নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

সভায় সভাপতিত্ব করবেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। সংগঠন দুটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিতব্য এ সভায় রাজশাহীর বিশিষ্টজনরা বক্তব্য প্রদান করবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD