1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোলে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যসহ চারজন আটক সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী আকাশ, পেলেন আকর্ষণীয় পুরস্কার গণিত অলিম্পিয়াডে দেশসেরা ১৪৮তম চাঁপাইনবাবগঞ্জের নাজিফা রাজশাহীতে শান্তিপূর্ণভাবে শেষ হলো ১০ম সালাফী কনফারেন্স ঘোড়াঘাটে শীতের পরশ, ভোরের শিশিরে প্রকৃতিজুড়ে ঋতু পরিবর্তনের বার্তা যশোরের বাঘারপাড়া উপজেলায় রায়পুর ইউনিয়নে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন গাইবান্ধায় রাষ্ট্রবিরোধী লিফলেট তৈরির অভিযোগে একজন গ্রেপ্তার দুপচাঁচিয়ায় সুবিধাভোগীদের মাঝে ঢেউটিন, সাবমার্সিবল পাম্পসহ বিভিন্ন সামগ্রী বিতরণ বাগেরহাটে পর্ণগ্রাফি মামলায় কন্টেন্ট ক্রিয়েটর শশাঙ্ক মন্ডল গ্রেফতার। পাঁচবাড়িয়ায় ঐতিহ্যবাহী পাতা খেলা : দ্বিতীয় রাউন্ডে জমজমাট লড়াই, ঐতিহ্য ফিরে পেলো গ্রামবাংলা

ভারতের মায়া থেকে রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ নৌ রুটের উদ্বোধন হতে যাচ্ছে। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০১ বার পঠিত

ভারতের মায়া থেকে রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ নৌ রুটের উদ্বোধন হতে যাচ্ছে।

________রাজশাহী ব্যুরো

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভাপতি ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ঐকান্তিক প্রচেষ্টার ফসল হিসেবে আগামীকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত এই নৌ বন্দরটি চালু হচ্ছে।

ইন্দো-বাংলাদেশ প্রটোকল রুট নং ৫ ও ৬ অর্থাৎ আরিচা- রাজশাহী- সুলতানগঞ্জ- মায়া- ধুলিয়ান এর অংশের সুলতানগঞ্জ অংশের প্রধান অতিথি থেকে নৌ রুটের উদ্বোধন করবেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

উদ্বোধন উপলক্ষ্যে সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষ এক সুধী সমাবেশের আয়োজন করেছেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরোশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ আসনের সাংসদ আসাদুজ্জামান আসাদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল ওদুদ, রাজশাহী-৪ আসনের সাংসদ আব্দুল কালাম আজাদ।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর আরিফ আহম্মেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন, বিআইডব্লিউটিএ’র যুগ্মসচিব সেলিম ফকির।

উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিআইডব্লিউটিএ প্রশাসন কর্তৃপক্ষ। এ উপলক্ষ্যে গোদাগাড়ীতে সাজ সাজ রব। ইতোমধ্যে শুক্রবার রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্দর স্থল পরিদর্শন করেছেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা, কাস্টমস এর কর্মকর্তা, গোদাগাড়ী উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, গোদাগাড়ী পৌরসভার মেয়র নৌ রুটের উদ্বোধনী পর্বকে সাফল্য মণ্ডিত করার জন্য সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছেন।

উদ্বোধনের মধ্যদিয়েই সুলতানগঞ্জ নদী বন্দরের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার মায়া ঘাট বা নদী বন্দরের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য শুরু হবে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের পরিচালক রফিকুল ইসলাম সূত্রে জানা যায়, উদ্বোধনের দিন দুপুর ১২টায় সুলতানগঞ্জ হাই স্কুলে জনসভা অনুষ্ঠিত হবে। উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD