1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন। আদমদীঘিতে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের

রূপগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১০ বার পঠিত

রূপগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। গতকাল ৮ ফেব্রæয়ারি বৃহস্পতিবার এশিয়ান বাইপাস সড়ক নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের কালনী এলাকায় গ্রামবাসী, আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ মানববন্ধন করে। মানববন্ধনপূর্বক কালনী গোলচত্ত¡রে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ মারফত আলী। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মেহের, যুবলীগের কেন্দ্রীয় কমিটির জনশক্তি ও কর্মস্থান বিষয়ক সম্পাদক শাহীন মালুম, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমন হাসান খোকন, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল হাসান নয়ন, আব্দুর রউফ মালুম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মামুন আকন্দ, দেলোয়ার হোসেন মোল্লা, রিপন মিয়া, দাউদপুর ইউপি সদস্য আয়নাল হক, সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় ঢাকা বাইপাস সড়কের কালনী এলাকায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বাইপাস সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য গত ৪ ফেব্রæয়ারি রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় ২৯ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। গতকাল ৮ ফেব্রæয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ আসামীদের কাউকে গ্রেফতার করতে পারেনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD