1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন। আদমদীঘিতে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার।

আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১০ বার পঠিত

 

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ

 

বগুড়া জেলার আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুটি অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার আদমদীঘি থানা এলাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) মো. মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নুতন সাহাপুর (বাহারপট্টি) এলাকার বাসিন্দা মো. আব্দুল খালেক (৪৩)-কে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

অপরদিকে, একই দিনে পৃথক আরেকটি অভিযানে এসআই (নিঃ) মো. রফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আদমদীঘি উপজেলার বড় আখিড়া (প্রামানিক পাড়া) গ্রামের মো. রবিউল ইসলাম ওরফে আকাশ (১৯)-কে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেন।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের পুলিশ স্কর্টের মাধ্যমে বগুড়ার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD