1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার। রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ টিকটকে প্রতারণার ফাঁদ: ‘কনটেন্ট ক্রিয়েটরের’ বাড়ির মাটির নিচে মিললো ২৫ ভরি স্বর্ণ। ২ ডিসি প্রত্যাহার মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে। দেড় মাস পর ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক সফল অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ। মহাদেবপুরে পুকুর খননে ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার। ইরান যুদ্ধ নয়, সংলাপ চায়: প্রেসিডেন্ট পেজেশকিয়ান। রাজশাহী নগরীতে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে : রাসিক প্রশাসক।

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের এক কৃষি খামারের ১১ কৃষককে গলা কেটে হত্যা – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৮৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক

গলা কেটে হত্যা করেছে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলেরর এক কৃষি খামারের ১১ কৃষককে


নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে একটি কৃষি খামারে হামলা চালিয়ে ১১ কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৬ জুন) নাইজেরিয়ার বরনো প্রদেশের রাজধানী মাইদুগুরি থেকে ১৫ কিলোমিটার দূরের কুয়াইয়ানগিয়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় মিলিশিয়া বাহিনীর বরাত দিয়ে শনিবার (১৭ জুন) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনার জন্য সশস্ত্র গোষ্ঠী বোকো হারামকে দায়ী করছে স্থানীয় মিলিশিয়া বাহিনী।
প্রতিবেদনে বলা হয়, মোটরসাইকেল যোগে এসে কয়েক জন দুর্বৃত্তকারী অতর্কিত হামলা চালিয়ে কৃষি খামারের ১১ জন কৃষককে গলা কেটে হত্যা করে চলে যায়।
স্থানীয় মিলিশিয়া বাহিনীর নেতা বাবাকুরা কুলো বলেন, জঙ্গিরা ১১ কৃষককে তাদের জমির মধ্যে সারিবদ্ধভাবে দাঁড় করায়। পরে তাদের হাত বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন।
এ ঘটনার জন্য বোকো হারাম নামের এক জঙ্গি গোষ্ঠিকে দায়ী করে তিনি বলেন, বোকো হারামের সন্ত্রাসীরা ১১ কৃষককে গলা কেটে হত্যার পর মরদেহগুলো খামারের মধ্যে ফেলে রেখে চলে যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD