1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

সীমান্তে গরু পার করতে গিয়ে বিএসএফের ককটেল নিক্ষেপে বাংলাদেশি নিহত । নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৭২ বার পঠিত

সীমান্তে গরু পার করতে গিয়ে বিএসএফের ককটেল নিক্ষেপে বাংলাদেশি নিহত ।

মোঃ মিনাজ ইসলাম পাটগ্রাম লালমনিরহাট।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দহগ্রাম ইউনিয়নের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া ককটেল আঘাতে এক বাংলাদেশি নিহত হন । নিহত হলেন রাবিউল ইসলাম টুকলু (২৮)। তিনি ২ নং ওয়ার্ড ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। আজ রবিবার (২৮ জানুয়ারি) আনুমানিক ভোর ৬টার দিকে দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া আঙ্গরপোতা সীমান্তে ১ নং পিলারের পাশে  এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ভোরের দিকে রবিউলসহ চার বাংলাদেশি ভারতীয় গরু আনতে ডাঙ্গাপাড়া সীমান্তে যায়। এসময় বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে কয়েকটি ককটেল ছুঁড়ে মারে। এতে নিহতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান রবিউল। তবে অন্য বাংলাদেশিরা পালিয়ে আসতে সক্ষম হয়।

এ ঘটনার পর বিএসএফ ওই বাংলাদেশির লাশ নিয়ে যায়।

বিজিবির পানবাড়ি ক্যাম্পের কমান্ডার আমানুজ্জামান বলেন, ‘ওই চার বাংলাদেশি ভারতীয় গরু আনতে সীমান্তে গিয়েছিল। এসময় বিএসএফের ছোঁড়া ককটেল আঘাতে রবিউল মারা যান। এ ঘটনায় দুপুরে দুই দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD