সীমান্তে গরু পার করতে গিয়ে বিএসএফের ককটেল নিক্ষেপে বাংলাদেশি নিহত ।
মোঃ মিনাজ ইসলাম পাটগ্রাম লালমনিরহাট।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দহগ্রাম ইউনিয়নের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া ককটেল আঘাতে এক বাংলাদেশি নিহত হন । নিহত হলেন রাবিউল ইসলাম টুকলু (২৮)। তিনি ২ নং ওয়ার্ড ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। আজ রবিবার (২৮ জানুয়ারি) আনুমানিক ভোর ৬টার দিকে দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া আঙ্গরপোতা সীমান্তে ১ নং পিলারের পাশে এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ভোরের দিকে রবিউলসহ চার বাংলাদেশি ভারতীয় গরু আনতে ডাঙ্গাপাড়া সীমান্তে যায়। এসময় বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে কয়েকটি ককটেল ছুঁড়ে মারে। এতে নিহতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান রবিউল। তবে অন্য বাংলাদেশিরা পালিয়ে আসতে সক্ষম হয়।
এ ঘটনার পর বিএসএফ ওই বাংলাদেশির লাশ নিয়ে যায়।
বিজিবির পানবাড়ি ক্যাম্পের কমান্ডার আমানুজ্জামান বলেন, ‘ওই চার বাংলাদেশি ভারতীয় গরু আনতে সীমান্তে গিয়েছিল। এসময় বিএসএফের ছোঁড়া ককটেল আঘাতে রবিউল মারা যান। এ ঘটনায় দুপুরে দুই দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM