1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু কচাকাটায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ফুটবল একাডেমীর দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

নওগাঁয় আঃলীগের ৩ এমপি’কে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী, সরকারের মুল লক্ষ্য দ্রব্যমুল্য সহনশীল রেখে জনগনকে স্বস্তি দেয়া। নয়া

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৮০ বার পঠিত

নওগাঁয় আঃলীগের ৩ এমপি’কে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী, সরকারের মুল লক্ষ্য দ্রব্য মুল্য সহনশীল রেখে জনগনকে স্বস্তি দেয়া

আবু রায়হান রাসেল নওগাঁ প্রতিনিধি :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নির্বাচনী ইস্তেহারে মুল প্রত্যাশা ছিল দ্রব্যমুল্য সহনশীল রেখে জনগণকে স্বস্থি দেয়া। ব্যবসায়ীদের সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে সরকার ইতিমধ্যেই দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। আর যাতে কোন মহল সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমুল্য বৃদ্ধি করে জনদূর্ভোগ বাড়তে না পারে সে ব্যপারে শক্ত পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সংসদ সদস্যরা একযোগে সঠিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সুখী, সমৃদ্ধশীল, দুর্নীতিমুক্ত, স্মার্ট নওগাঁ গড়ে তুলতে চাই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলায় আওয়ামী লীগের মনোনীত ৩ সংসদ সদস্য’কে নাগরিক সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।

২৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে নওজোয়ান মাঠে নাগরিক কমিটি আয়োজিত সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটি’র আহবায়ক ডাক্তার মোঃ আশেক হোসেন।

অনুষ্ঠানে নওগাঁ-১ (নিয়ামতপুর -পোরশা -সাপাহার) আসনের সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী এবং নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন’কে সম্বর্ধনা প্রদান করা হয়।

তিন জন সম্বর্ধিত সংসদ সদস্যের উদ্দেশ্যে যথাক্রমে মানপত্র পাঠ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, নওগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ নাসিম এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, নওগাঁ পৌরসভা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাবসায়ী প্রতিষ্ঠান, বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে ফুল এবং ক্রেষ্ট দিয়ে সন্মাননা জানানো হয়। প্রায় ৫ শতাধিক সংগঠন এ সময় ফুলের তোড়া এবং ক্রেষ্ট দিয়ে ৩ সংসদ সদস্যকে সন্মাননা জানায়।

সম্বর্ধনা সভায় বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ -৩ আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD