1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সাড়ে আট হাজার কিঃমিঃ পায়ে হেঁটে ভারতের শিহাব এখন মক্কায় – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৩২৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক


বিমান অথবা গাড়িতে নয়। হজ্বযাত্রায় পায়ে হেঁটে এখন তিনি পবিত্র মক্কানগরীতে। যদিও এভাবে তার সৌদি আরবের মক্কায় পৌঁছাতে এক বছরেরও বেশি সময় লেগেছে। এই যাত্রার জন্য সাড়ে আট হাজারের বেশি পথ পাড়ি দিয়েছেন তিনি। যা একরকম বিস্ময়কর বলেই মানছেন বহু ধর্মপ্রাণ মুসলিম।


ভারতীয় নাগরীক কেরালার যুবক শিহাব ছোটু ৩৭০ দিনে ৮ হাজার ৬৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। পাকিস্তানসহ চার দেশ পেরিয়ে পৌঁছেছেন সৌদি আরবের মক্কায়, পবিত্র ক্বাবা শরীফে।
সম্প্রতি কেরালার এই যুবকের পায়ে হেটে মক্কা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যা দেখে প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনদের একাংশের। শুধু তাই নয়, শিহাবের এই কীর্তির জেরে আরব দেশ গুলোতেও রীতিমতো হইচই পড়ে যায়।
ভারতের দক্ষিণের রাজ্য কেরালার মালাপ্পুরম জেলার ভ্যালানচেরির বাসিন্দা শিহাব গত বছরের ২ জুন পবিত্র হজ যাত্রার জন্য মক্কার উদ্দেশ্য রওনা হন। এক বছর পর চলতি জুন মাসের শুরুর দিকে সেখানে পৌঁছান তিনি। পবিত্র এই যাত্রার জন্য পায়ে হেঁটে প্রায় ৮ হাজার ৬৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি। সেখানে পৌঁছাতে ৩৭০ দিন সময় লেগেছে তার।
পায়ে হেঁটে মক্কা যেতে শিহাব প্রথমে উত্তর ভারত হয়ে পাকিস্তান পৌঁছান। সেখান থেকে ইরান যান । এরপর রাজধানী তেহরান হয়ে ইরাক। ইরাক থেকেই কুয়েত চলে আসেন ওই যুবক। চলতি বছরের মে মাসের দ্বিতীয় সপ্তাহে কুয়েত ও সৌদি আরবের সীমান্তে পৌঁছান শিহাব।
সৌদি আরবে ঢোকার পর প্রথমে মদিনায় চলে যান তিনি। সেখানে ২১ দিন থাকার পর মক্কার দিকে রওনা হন তিনি। মদিনা ও মক্কার মধ্যে দূরত্ব প্রায় ৪৪০ কিলোমিটার। এই দূরত্ব পেরোতে তার সময় লাগে ৯ দিন।
চলতি বছরে মক্কায় হজ করতে গেছেন শিহাবের মা জাইনাবাও। তবে ছেলের মতো পায়ে হেঁটে যাননি তিনি। মদিনা থেকে মক্কায় পৌঁছে মায়ের সঙ্গে দেখা করেন শিহাব।
কেরালা এই যুবকের নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে,সেখানে প্রতিদিন নিজের এই দীর্ঘ যাত্রাপথের বর্ণনা দিতেন তিনি। নিজের ঐতিহাসিক হজযাত্রা নিয়ে শিহাব বলেন, ‘মালাপ্পুরম থেকে রওনা হয়ে একের পর এক রাজ্য পেরিয়ে ওয়াঘা সীমান্তে পৌঁছাই। ওখান থেকে পাকিস্তানে ঢুকতে গিয়েছিলাম। কিন্তু অভিবাসন দফতরের তরফে আমাকে বাধা দেয়া হয়। কারণ আমার কাছে বৈধ ভিসা ছিল না।
এর পর ট্রানজিট ভিসা নিয়ে পাকিস্তান প্রবেশ করেন তিনি। এর জন্য প্রায় এক মাস অপেক্ষা করতে হয় তাকে, চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে ঢোকেন শিহাব। এরপর মক্কা পৌঁছতে আরও চারমাস সময় লেগেছে তার। শিহাবের এই ঐতিহাসিক হজযাত্রার খবর ভারতের শীর্ষ গণমাধ্যমগুলোতে সবিস্তারে উঠে এসেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD