1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

নেত্রকোণার পূর্বধলা – ৫ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেলের ১১ নির্বাচনী কার্যালয়ে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, আহত ১০। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২২০ বার পঠিত

নেত্রকোণার পূর্বধলা – ৫ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেলের ১১ নির্বাচনী কার্যালয়ে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, আহত ১০

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

নেত্রকোণা -৫ (পূর্বধলা) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেলে ফকিরের নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও কর্মী সমর্থকদের কুপিয়ে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে মাজহারুল ইসলাম সোহেল ফকির তার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকির সাংবাদিকদের বলেন, গতকাল ২ জানুয়ারি মঙ্গলবার বিকেল থেকেই পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদে পুটিকা, স্বরিশতলা বাজার, ইচুলিয়া বাজার, নারায়ণডহর বাজার, শিমুলকান্দী বাজার ও নারান্দিয়া বাজারসহ ১১টি ইউনিয়নেই নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এসময় কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে এবং অন্তত ১০ নেতাকর্মীকে কুপিয়ে গুরুত্বর আহত করা হয়। এতে রাকিব মিয়া, তুষার মিয়া, নজরুল মিয়া, মোস্তুফা মিয়া, বোরহান মিয়াসহ নেতাকর্মীদের কুপিয়ে গুরুত্বর আহত করা হয়।

রাতেই আহতদের স্থানীয়রা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও স্থানীয় হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচনী সহিংসতা থেকে পরিত্রান ও ভোটারদের নিরাপদে ভোট প্রদানের পরিবেশ তৈরি করে দেয়ার জোর দাবি জানান। এঘটনায় স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকির বাদি হয়ে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD