1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

বগুড়ায় নৌকা ও ঈগল পাখি মার্কার সমর্থকদের মারামারি মামলায় সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিটন সহ ৬ জন র‍্যাবের হাতে গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২৪৭ বার পঠিত

বগুড়ায় নৌকা ও ঈগল পাখি মার্কার সমর্থকদের মারামারি মামলায় সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিটন সহ ৬ জন র‍্যাবের হাতে গ্রেফতার

বিশেষ প্রতিনিধি : গত ৩১ ডিসেম্বর আনুমানিক রাত ১২ টায় বগুড়া- ১ (সোনাতলা ও সারিয়াকান্দি) আসনে জাতীয় সংসদ নির্বাচনে ঈগল পাখি মার্কার স্বতন্ত্র প্রার্থী এসএম মোস্তাফিজুর রহমান শ্যামল এর রেজওয়ানুল হক রেজভী নামের একজন সমর্থক নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সোনাতলা উপজেলাধীন ভেলুরপাড়া চারমাথা মোড়ে পৌঁছলে নৌকা মার্কার প্রার্থী সাহাদারা মান্নান এর সমর্থকগণ বেআইনী জনতাবদ্ধ ও দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমের পথরোধ করে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি মারপিট করে গুরুতর আহত করে। ভিকটিমকে প্রাথমিকভাবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে সোনাতলা থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং-০১, তারিখ-০১/০১/২০২৪ খ্রি. ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। ভিকটিমের অবস্থা আশংকাজনক হওয়ায় পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে মর্মে জানা যায়। ঘটনাটি সারা দেশে চাঞ্চল্যের আলোড়ন তৈরি করে। আসামীদের দ্রুত গ্রেফতার করতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ ২ জানুয়ারি র‌্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও সদর কোম্পানী, সিরাজগঞ্জ এর যৌথ অভিযানে সিরাজগঞ্জ জেলার সায়দাবাদ এলাকা হতে সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় আসামী মোঃ মিনহাদুজ্জামান লিটন (৫৩), পিতা- মৃত একেএম শাহাদৎ জামান, মোঃ লিমন (৩২), পিতা- মৃত আব্দুল লতিফ প্রাং, মোঃ রায়হান (২৮), পিতা- মোঃ আব্দুল্লাহিল বাকী ওরফে দুলু, মোঃ রানা (২৬), পিতা- অজ্ঞাত, মোঃ রাজন (৩৫), পিতা- মোঃ পিয়ালা মন্ডল, নিপুন (২৮), পিতা- মোঃ ফিরোজ কেরানী, সবাই সোনাতলা থানার বাসিন্দা । গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাতলা থানায় সোপর্দ করা হয় । পরে বগুড়া কোটহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD