1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

দৌলতদিয়াতে ২৪ লাখ টাকা মুল্যের ইয়াবা ট্যাবলেট সহ আটক -২। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২২১ বার পঠিত

দৌলতদিয়াতে ২৪ লাখ টাকা মুল্যের ইয়াবা ট্যাবলেট সহ আটক -২

সুজন খন্দকার ঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট এলাকা হতে প্রায় ২৪ লক্ষ টাকা মূল্যমানের ৭,৮৩০ পিস ইয়াবা সহকারে ০১জন রোহিংগা সহ মোট ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০, ফরিদপুর।

শনিবার (৩০শে ডিসেম্বর) দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে ফরিদপুর র‍্যাব-১০ কোম্পানী অধিনায়ক
লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, ৩০শে ডিসেম্বর মাঝরাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় থেকে আনুমানিক ২৩ লক্ষ ৪৯ হাজার টাকা মূল্য মানের ৭,৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহকারে ১জন রোহিংগা সহ মোট ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- কক্সবাজার জেলার রামু থানার ধোয়াপালং গ্রামের মাহমুদুল হক এর ছেলে ১। মোঃ রফিকুল ইসলাম প্রঃ রিজভী চৌধুরী (২০) ও একই জেলার উখিয়া থানার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের মৃত বশির আহম্মেদ ছেলে ২। আবুল আলম (রোহিঙ্গা) (৩৭),কে আনুমানিক ২৩ লক্ষ ৪৯ হাজার টাকা মূল্য মানের ৭,৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা বেশ কিছুদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিতে নিত্ত নতুন কৌশল অবলম্বন করে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ির গোয়ালন্দসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের দেশের বিভিন্ন থানা একাধিক মাদক মামলা রয়েছে। পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD